প্রকাশিত: Wed, Nov 29, 2023 7:46 AM আপডেট: Fri, Jun 5, 2026 3:22 PM
[১]প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিএনপি নির্বাচনে গেলে নেতাকর্মীরা মুক্তি পাবে: মেজর (অব.) আখতারুজ্জামান
সালেহ্ বিপ্লব: [২] বিএনপি থেকে বহিস্কৃত নেতা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, দেশের স্বার্থে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। নির্বাচনে না যাওয়ার ব্যাপারে তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক হয়নি। এর মধ্যে আমি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটা সমন্বয়ের চেষ্টা করছি।
[৩] তিনি বলেন, ইতোমধ্যে সরকারি দলের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সরকার বলেছে, বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে স্বাগতম জানাবে। বিএনপি যদি এক দুই দিনের মধ্যে ঘোষণা দেয়, তারা নির্বাচনে আসবে, তাহলে নির্বাচন এক বা দুই সপ্তাহের মধ্যে পেছাতে পারে।
[৪] তিনি বলেন, রাজবন্দীদের মুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তি হতে পারে। তালিকা দাও। আমরা দেখবো। তিনি উদার আছেন। তিনি ওনার বিরোধিতা করলে উনি ছাড় দেবেন না। তিনি বলেছেন, আপনি যতোজন চান, গত ৬ মাসে যাদের গ্রেপ্তার বা সাজা হয়েছে, তাদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা যাবে। সেক্রেটারি জেনারেলসহ স্থায়ী কমিটির যতো নেতা গ্রেপ্তার হয়েছে, সবাইকে ছাড়িয়ে আনা যাবে। এটা বিরাট কোনো ইস্যু নয়। কিন্তু প্রথম কথা হচ্ছে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা নির্বাচনে আসবে কি না। কোনো শর্ত নয়, তবে নির্বাচনে এলে বিএনপিকে ছাড় দেওয়া হবে।
[৫] আখতারুজ্জামান বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা যে সুবিধাটা পাবো, গত এক বছরে যারা গ্রেপ্তার হয়েছে, তাদের মুক্তি মিলবে। দ্বিতীয়ত, যে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে, তাদের পালানো বন্ধ হবে। আর এটা করতে পারবো খুব তাড়াতাড়ি।
[৬] রোববার রাতে নিউ ইয়র্ক প্রবাসী সিনিয়র সাংবাদিক আমান উদ দৌলার সঙ্গে ফোন সাক্ষাৎকারে এ কথা বলেন আখতারুজ্জামান। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট